× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৩৮ পিএম

সরকারি কর্মচারীদের মিছিলে পুলিশের হামলায় আহত ৬

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৩৮ পিএম

সরকারি কর্মচারীদের মিছিলে আহত ব্যক্তি। ছবি : সংগৃহীত

সরকারি কর্মচারীদের মিছিলে আহত ব্যক্তি। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে যমুনা অভিমুখী মিছিলে পুলিশের হামলায় ঘটনা ছয়জন সরকারি কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন- সরকারি কর্মচারী আব্দুল হান্নান (৪৫), জয় দাস (৩৫), আব্দুল আউয়াল (৪০), মো. তন্ময় (৩২), মো. জাকারিয়া (৬০) ও মো. সিকান্দার (৪০)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় দুপুর পৌনে ১টার  দিকে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. কালাম হাওলাদার বলেন, পূর্বঘোষণা অনুযায়ী সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি মিছিল কর্মসূচি ছিল। মিছিল শাহবাগ অতিক্রম করার আগ মুহূর্তে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরও বলেন, পুলিশের ওই অভিযানে আমাদের ছয়জন সহকর্মী আহত হন। আহত অবস্থায় সবাই  হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, দুপুরের দিকে ছয়জন আহতকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!