ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:২৮ পিএম
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ কর্মকর্তা। 

রোববার (৮ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। তবে আজ বিষয়টি প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১০০ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৭ জন।

এ ছাড়া পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ৬ জন কর্মকর্তা।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর আগেই পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা।