নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে ফোন নিয়ে প্রবেশে অনুমতি দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
এর আগে, গত রোববার রাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করেছিল ইসি। এ সিদ্ধান্তের সমালোচনা শুরু হলে কমিশন নিষেধাজ্ঞা থেকে সরে আসে।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন