× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:০০ এএম

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক : ইসি সচিব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:০০ এএম

আখতার আহমেদ। ছবি : সংগৃহীত

আখতার আহমেদ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিস্থিতি ইতিমধ্যেই আশাব্যঞ্জক বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এত বছরের চেষ্টায় আজ আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারছি। আমরা একটি আবেগঘন পরিবেশে ভোট দিচ্ছি। এটি সবার চেষ্টায় সম্ভব হয়েছে। আসুন, আমরা সবাই ভোট দিই।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর কোনো অভিযোগ পাওয়া গেছে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। সকাল ১০টা থেকে ভোটের হারের হালনাগাদ তথ্য প্রকাশ শুরু হবে।

সারা দেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯ সংসদীয় আসনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দেশজুড়ে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। ফলে এই আসনটি বাদ দিয়ে বাকি ২৯৯ আসনে একযোগে ভোটগ্রহণ চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!