× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৩৩ এএম

ভোটার তালিকায় গরমিল, ফিরে যাচ্ছে ভোটাররা : ববি হাজ্জাজ 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৩৩ এএম

ভোটকেন্দ্র ঘুরে দেখছেন ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত

ভোটকেন্দ্র ঘুরে দেখছেন ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত

ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ অভিযোগ করে বলেছেন, বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার গরমিল রয়েছে। এ কারণে অনেক ভোটার নাম খুঁজে না পেয়ে কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ থেকে প্রাপ্ত ভোটার তথ্যের সঙ্গে কেন্দ্রের পোলিং অফিসারদের খাতার মিল পাওয়া যাচ্ছে না। এমনকি তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা প্রিন্টকৃত তালিকার সঙ্গেও অমিল দেখা যাচ্ছে। এতে ভোটারদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তিনি জানান, এর আগে ৭টি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রায় প্রতিটি কেন্দ্রেই এক বা একাধিক ক্ষেত্রে এমন অসঙ্গতি পাওয়া গেছে। এক কেন্দ্রে দীর্ঘ সময় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে নাম, জন্মতারিখ ও ঠিকানা দিয়ে পুনরায় খুঁজে বের করার পর ভোটারের নাম পাওয়া গেছে। তবে অনেক ভোটার দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে গেছেন বলেও দাবি করেন তিনি।

এ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ভোটার তালিকার এই গরমিল নির্বাচনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন, যেখানে তালিকায় অমিল দেখা যাবে সেখানে যেন প্রিসাইডিং অফিসাররা সময় নিয়ে খুঁজে ভোটারকে সহায়তা করেন, এ মর্মে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত রাতে কয়েকটি কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলেও আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনী তা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। কারা এ চেষ্টা করেছে, তা তদন্তের দাবি জানান তিনি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ‘সুষ্ঠু ভোট হলে ফল মেনে নেওয়া হবে’ এমন বক্তব্যের প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে গণতান্ত্রিকভাবে ফল মেনে নেওয়াই সবার দায়িত্ব।

কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র দখল বা সহিংসতার মতো পরিস্থিতি এখনো দেখা যায়নি। তবে ভোটার ডেটাবেজের গরমিল নিয়ে তারা শঙ্কিত এবং দ্রুত সমাধান চান।

রূপালী বাংলাদেশ

Link copied!