× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:১৩ পিএম

ঢাকা-১৫ আসনে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১০ শতাংশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:১৩ পিএম

আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতির চিত্র। ছবি :  সংগৃহীত

আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতির চিত্র। ছবি : সংগৃহীত

‎ঢাকা-১৫ আসনের ১২৭টি ভোটকেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ২৯৩ জন। বেলা ১১টার দিকে ঢাকা-১৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক এই তথ্য জানান।

ঢাকা-১৫ আসনে ভোটারদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৫৫১ জন পুরুষ, ১ লাখ ৭০ হাজার ৭৩৮ জন নারী।

ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। আসনটিতে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের আমির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুর রহমান ও বিএনপির ধানের শীষের প্রার্থী মো. শফিকুল ইসলাম। এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. সামসুল হক, কাস্তে প্রতীকের আহাম্মদ সাজেদুল হকসহ আরও চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনে একই সময়ে ভোটকেন্দ্র পরিদর্শনে এসে মুখোমুখি হয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। কোনো তর্ক কিংবা উচ্চ বাক্যবিনিময় নয়; বরং একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলেন দুজনই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন সৌহার্দ্যপূর্ণ দৃশ্যের অবতারণা ঘটে। দুজনকে একসঙ্গে দেখে খুশি হন ভোটাররাও।

ভোটকেন্দ্রে দুই নেতা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা কিছুক্ষণ কথা বলেন এবং একে অপরকে আলিঙ্গন করেন। দুই প্রার্থীই ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন জামায়াত আমিরকে উদ্দেশ করে বলেন, ‘আমরা দুজন ভাই ভাই। যেই জিতি এলাকার মানুষের জন্য একসঙ্গে কাজ করব।’
 
ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘একসঙ্গে সৌহার্দ্য বজায় রেখেই আমরা দেশ গড়ব।’
 
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
 
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
 
এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।
 
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসন বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!