× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:০৬ এএম

১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:০৬ এএম

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন বলে জানা গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়। জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ হতে পারে। এরপর তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠানের আয়োজন করবে সংসদ সচিবালয়।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। পূর্বতন সংসদের কোনো স্পিকার না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানোর এই আইনি প্রক্রিয়ার কথা তিনি ব্যাখ্যা করেন।

তখন আইন উপদেষ্টা বলেছিলেন, আমাদের আইনে আছে- স্পিকার ও ডেপুটি স্পিকার যদি শপথ গ্রহণ করাতে না পারেন, তাহলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এই মনোনয়ন হবে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে।

আরও একটি বিধান রয়েছে তিন দিনের মধ্যে যদি এই শপথ না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকার অথবা তার মনোনীত ব্যক্তি এমপিদের শপথ পড়াবেন।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৩) দফার অধীন অনুষ্ঠিত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার তারিখ থেকে পরবর্তী তিন দিনের মধ্যে, এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যদি কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করতে ব্যর্থ হন বা না করেন।

তবে প্রধান নির্বাচন কমিশনার এর পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করবেন—যেন এই সংবিধানের অধীন তিনিই এ জন্য নির্দিষ্ট ব্যক্তি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তারা আগামী রোববার থেকে মঙ্গলবারের মধ্যে যে কোনো দিন এমপিদের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি রেখেছেন।

তবে যেহেতু স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে রয়েছেন, তাই সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিন পর প্রধান নির্বাচন কমিশনার এমপিদের শপথ পড়াবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!