× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:২৯ পিএম

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:২৯ পিএম

তারেক রহমান । ছবি : সংগৃহীত

তারেক রহমান । ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি। ফোনালাপে তিনি জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) ড. আল-খুলাইফি নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছি। এ সময় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি। আমি কাতার ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতার বন্ধন আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করছি, যা আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নেবে।’

এই টেলিফোনালাপ নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ও কাতারের মধ্যে চলমান কূটনৈতিক সম্পৃক্ততার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!