× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:০৩ পিএম

সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে গেলেন রুমিন-ইশরাক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:০৩ পিএম

সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে গেলেন রুমিন-ইশরাক। ছবি : সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে গেলেন রুমিন-ইশরাক। ছবি : সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান শুরু হতেই শপথস্থল থেকে বেরিয়ে যান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দেরিতে পৌঁছানোর কারণে বিএনপির অন্য সংসদ সদস্যদের সঙ্গে প্রথম ধাপে শপথ নিতে পারেননি ইশরাক হোসেন। পরে তিনি জামায়াতের সংসদ সদস্যদের সঙ্গে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। একই সময়ে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত রুমিন ফারহানাও শপথ নেন।

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে শুরু করেন। তবে এ শপথ অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইশরাক হোসেন ও রুমিন ফারহানা শপথকক্ষ ত্যাগ করেন।

তাদের বেরিয়ে যাওয়ার পর জামায়াতের ৬৮ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং নিজ নিজ নির্বাচনি আসনের নাম উল্লেখ করে শপথপত্রে স্বাক্ষর করেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করান।

এদিকে, বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন এবং এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!