ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মঙ্গলবার নতুন সরকার গঠন করে বিএনপি। এদিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে ড. ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়।
নতুন সরকার গঠিত হওয়ায় প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে ড. মুহাম্মদ ইউনূস কোথায় থাকবেন? বিদায়ি প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রমতে জানা গেছে, যমুনা ছেড়ে গুলশানে নিজ বাসায় উঠবেন ড. মুহাম্মদ ইউনূস। আগামী সপ্তাহের মধ্যেই সেটি হতে পারে বলে জানা গেছে।
সরকারের একটি সূত্র থেকে জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। এ জন্য ভবনটিতে কিছু সংস্কার প্রয়োজন। এটি সংস্কারে দুই মাসের মতো সময় লাগতে পারে।
উল্লেখ্য: ৫৫৯ দিন দায়িত্ব পালন শেষে মঙ্গলবার বিদায় নেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান। জানা গেছে, তিনি আগের পেশায় ফিরে যাবেন। এমনকি গ্রামীণ বিশ্ববিদ্যালযয়ের দেখভাল করতে পারেন সাবেক এই প্রধান উপদেষ্টা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন