× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৬:২৬ পিএম

যেদিন থেকে বাস্তবায়ন হতে পারে পে-স্কেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৬:২৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে বর্তমান সরকার। বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন (অর্থাৎ ১ জুলাই ২০২৬) থেকে পুরোপুরি কার্যকর করা হতে পারে নবম পে-স্কেল।

সূত্রটি বলছে, এটি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন (অর্থাৎ ১ জুলাই ২০২৬) থেকে পুরোপুরি কার্যকর করার লক্ষ্য রাখা হয়েছে। তবে রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় গেজেটটি তার আগেই (সম্ভবত এপ্রিল-জুন ২০২৬-এর মধ্যে) প্রকাশিত হতে পারে।

এর আগে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, পে-স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে। মোট অ্যামাউন্ট কত। এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দেখতে হবে। বর্তমান আর্থিক অবস্থায় যেখানে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এমনকি দক্ষিণ এশিয়াতে সবচেয়ে খারাপ। এসব দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কতটুকু কখন কীভাবে বাস্তবায়ন করা যায়। সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।

গত ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, নির্বাচনে জয়লাভ করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে গঠিত জাতীয় বেতন কমিশন (পে-কমিশন) গত ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়।  চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করা হয়। বেতন কমিশন সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!