ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমরা দুর্নীতি করব না, করতেও দেব না : শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:৩৮ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর মন্ত্রণালয়ে আসতে হবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘শিক্ষার বিষয়ে সরকার আন্তরিক। শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-স্কেলসহ সব ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে।’

এ সময় সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষাকে রাজনীতিকরণ করতে দেওয়া হবে না।

এ ছাড়া তিন ক্যাটাগরির শিক্ষা কারিকুলামে সামঞ্জস্যতা আনার উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।