× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৬:৪২ এএম

স্পিকার পদে আলোচনায় যে তিনজন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৬:৪২ এএম

স্পিকার পদে আলোচনায় যে তিনজন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নির্ভরযোগ্য সূত্র বলছে, স্পিকার পদে বিএনপির তিন প্রবীণ নেতার নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি ডেপুটি স্পিকার পদে তিনজন এবং সরকারদলীয় চিফ হুইপ পদে দুজনের নাম শোনা যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এ ছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে। এরপর থেকেই স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।

স্পিকার পদে আলোচনায় যারা

স্পিকার পদে সবচেয়ে বেশি আলোচিত নাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। দলীয় সূত্রগুলো বলছে, ‘ক্লিন ইমেজ’-এর নেতা হিসেবে তাকে স্পিকার করার সম্ভাবনাই বেশি। নরসিংদী-২ আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আলোচনায় রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীনও। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন এবার বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ও অর্থনীতিবিদ ড. এম ওসমান ফারুকের নামও ঘুরছে আলোচনায়। কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত এ প্রবীণ নেতা দীর্ঘদিন আন্তর্জাতিক আর্থিক সংস্থায় দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার প্রশাসনিক ও আন্তর্জাতিক অভিজ্ঞতা স্পিকার পদের জন্য বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে।

দলীয় সূত্র বলছে, এই তিনজনের মধ্য থেকেই একজনকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনা বেশি।

ডেপুটি স্পিকার ও চিফ হুইপ

ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। যদিও শেষ পর্যন্ত কাকে বেছে নেওয়া হবে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

সরকারদলীয় চিফ হুইপ পদে আলোচনায় রয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। জয়নুল আবদিন ফারুক ছয়বারের সংসদ সদস্য এবং নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন। অন্যদিকে বরকত উল্লাহ বুলু পাঁচবারের সংসদ সদস্য; ২০০১ সালে বিএনপি সরকারের আমলে তিনি বাণিজ্য উপদেষ্টা ছিলেন।

সাংবিধানিক গুরুত্ব

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বপূর্ণ পদ। স্পিকার সংসদ অধিবেশন পরিচালনা, কার্যপ্রণালি বিধি প্রয়োগ, শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের অধিকার সংরক্ষণে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির রাজনৈতিক নিরপেক্ষতা, সাংবিধানিক জ্ঞান ও প্রশাসনিক দক্ষতা থাকা জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে এবং ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন নাম চূড়ান্ত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!