× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:৩৯ পিএম

সবার ওপরে দেশের স্বার্থ : পররাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:৩৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রী  ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

সরকারের মূলমন্ত্র বাংলাদেশ ফার্স্ট। সবার ওপরে থাকবে দেশের স্বার্থ। দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না সরকার। একই সঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল থেকে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তাদের সামনে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এখন পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তারা সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।

ড.খলিলুর রহমান বলেন, অঞ্চল ও বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গেও গভীর সম্পর্ক গড়ে তোলার আশা করছে সরকার।

তিনি বলেন, সব ইস্যু পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করা হবে। ভবিষ্যতে আরও গতিশীল বৈদেশিক নীতি পরিচালনা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!