× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০১:৫৮ পিএম

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ৯ এপ্রিল, আজ তপশিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০১:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। এর আগে এ দুই আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করে জয়লাভ করেছিলেন।

এতে তপশিলের নিয়মানুযায়ী তাকে যেকোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তাই তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। এমতাবস্থায় বগুড়া-৬ আসনটি শূন্য হিসেবে সেখানে উপনির্বাচনের মাধ্যমে আবারও সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ৪ ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

আইন অনুযায়ী, এ ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনি কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে কমিশন নতুন তপশিল ঘোষণা করবে। এ নিয়মেই শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!