× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:২৭ পিএম

আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ বাংলাদেশের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে শ্রম ভিসা পুনরায় চালু এবং ব্যবসা ও ট্রানজিট ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউএইর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অনুরোধ জানান।

বৈঠকে রাষ্ট্রদূত নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। উভয় পক্ষ দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব জোরদারে আগ্রহ পুনর্ব্যক্ত করে। বিশেষ করে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা ত্বরান্বিত করা এবং বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো ও পিপিপি প্রকল্পে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিস্তৃত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি প্রায় ১২ লাখ প্রবাসী বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় ইউএই সরকারের প্রশংসা করেন।

এ ছাড়া রাষ্ট্রদূত আলহামুদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামো কাজে লাগিয়ে নিয়মিত বৈঠক আয়োজন, পারস্পরিক সুবিধার ক্ষেত্র চিহ্নিত করা এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!