× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:২৭ পিএম

মশা নিধন কার্যক্রম শুরু করেছে সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:২৭ পিএম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি- সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি- সংগৃহীত

বর্তমান সরকার মাত্র সাত দিন আগে দায়িত্ব গ্রহণ করেছে। শপথ নেওয়ার পরপরই মশা নিধনে কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত মশক নিধন কার্যক্রম ও ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার উপদ্রব ভয়াবহভাবে বেড়েছে—এটি সত্য। এই সমস্যা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। 

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই মশা নিধনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তার মন্ত্রণালয়। এ লক্ষ্যে আমদানি করা ওষুধের একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে, যেগুলোর কার্যকারিতা দ্রুত পরীক্ষা করা হবে। পরীক্ষায় কার্যকারিতা সন্তোষজনক না হলে বিকল্প ব্যবস্থাও নেয়া হবে বলে জানান তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ব্যবহৃত ওষুধ কার্যকর হবে এবং মশক নিধন কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, আবাসিক এলাকায় যেখানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা এবং বিশেষ নজর দেওয়ার মাধ্যমে নগরবাসীকে সচেতন ভূমিকা রাখতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!