× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৬:৩৩ পিএম

পিলখানা হত্যাকাণ্ডে জাতীয় জীবনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে : প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৬:৩৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড দেশের জাতীয় জীবনে গভীর ক্ষত সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের মাল্টি পারপাস হলে শহীদ সেনা দিবসে আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমি কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, সেনা পরিবারের সদস্য হিসেবেও আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দেশে ফেরার পর শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে উপলব্ধি করেছি গত ১৭ বছর ধরে শহীদ পরিবারের সদস্যরা ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড জাতীয় জীবনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। সেনাবাহিনী একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। এই নৃশংস হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস। এ ঘটনায় জাতীয় নিরাপত্তা কাঠামোর কিছু দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠেছে।

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক ও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ২৫ ফেব্রুয়ারির সেই বেদনাবিধুর স্মৃতি অম্লান রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!