× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:৪৮ এএম

ওআইসি শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:৪৮ এএম

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে  বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন)  শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় সংস্থাটির সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের চলমান পরিস্থিতি, মুসলিম বিশ্বের করণীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান নীতিগত ও ঐতিহাসিকভাবে সুস্পষ্ট। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ অতীতের মতোই সোচ্চার থাকবে এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে আন্তর্জাতিক মহলে কার্যকর ভূমিকা পালন করবে।

ওআইসির নেতারা বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতিও তারা সমর্থন জানান। আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে এবং টেকসই সমাধানের পথ প্রশস্ত করবে।

Link copied!