× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:২৫ এএম

মধ্যপ্রাচ্যের বিরোধপূর্ণ পরিস্থিতিতে গভীর উদ্বেগ বাংলাদেশের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:২৫ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনরত বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। এ প্রেক্ষাপটে পরিস্থিতির উন্নতি হলে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু ও বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে সরকার। কয়েকটি দেশ ইতিবাচক আশ্বাস দিয়েছে বলেও জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে উদ্ভূত সমস্যা দ্রুত নিরসন করা যায়।

সরকার জানিয়েছে, তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারীসহ ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনা-প্রক্রিয়ার ব্যর্থতা এবং সাম্প্রতিক উত্তেজনা তীব্রতর হওয়ায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে সরকার। বিবৃতিতে বলা হয়, সংঘাত কখনো স্থায়ী সমাধান আনে না; সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব।

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে নিজেদের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংলাপের অনুকূল পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে আলোচনা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!