ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চার দিনে শাহজালাল বিমানবন্দরে ১৪৭ ফ্লাইট বাতিল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১২:৩১ পিএম
শাহজালাল বিমানবন্দর। ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাংলাদেশ থেকে ২৮ ফেব্রুয়ারি-৩ মার্চ পর্যন্ত চার দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩ মার্চের ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে কাতার এয়ারলাইন্সের চারটি,  এমিরেটস এয়ারলাইন্সের চারটি, গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজির এয়ারলাইন্সের চারটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) চারটি মোট ৩৮টি।

এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইট ১৪৭টি।