× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০২:৪১ পিএম

নিজের নামের বিলবোর্ড ও ব্যানার অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০২:৪১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও অভিনন্দনসূচক বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৩ মার্চ) এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বের হওয়ার পর হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে থাকা তার ছবি সম্বলিত ব্যানার তৎক্ষণাৎ সরানোর নির্দেশ দেন। এ ছাড়া, রাজধানীর বিভিন্ন বিলবোর্ড ও কোম্পানিতে প্রদর্শিত তার অভিনন্দনসূচক ছবি এবং বিজ্ঞাপনও দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কয়েকদিন আগে বিজয় সরণির সড়কে প্রধানমন্ত্রীর যাওয়ার সময় একটি এলইডিতে অভিনন্দনসূচক ছবি প্রদর্শিত হচ্ছিল, যা দেখে প্রধানমন্ত্রী তখনই অপসারণের নির্দেশ দেন।

আতিকুর রহমান রুমন জানান, উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীকে প্রতিবেদন দেওয়া হয়েছে যে, রাজধানীর সড়কে ট্রাফিক সিগন্যাল মেনে চলার ফলে যানবাহনের গতি বেড়েছে। অতিরিক্ত প্রেস সচিব জানান, পূর্বে রাজধানীতে যানবাহনের গতি ছিল প্রায় ৪.৫ কিলোমিটার, যা হাঁটার গতির সমান। প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণের পর ভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল শুরু করেন।

বাজারে মোটা চালের মূল্য বৃদ্ধির খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

অতিরিক্ত প্রেস সচিব জানান, খুচরা বাজারে প্রান্তিক মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত মোটা চালের মূল্য বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং ইতিবাচক প্রভাব দেখা দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!