× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৮:২৪ পিএম

এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করে ‘আইন ভাঙেননি’ ড. ইউনূস : শফিকুল আলম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৮:২৪ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বিদায়ের পর এক বছরের জন্য এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করে কোনো আইন ভঙ্গ করেননি বলে জানিয়েছে সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৩ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোষ্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে  শফিকুল আলম লিখেন, ‘এসএসএফের প্রক্রিয়াগত প্রয়োজনীয়তার কারণে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হয়েছে, কেননা আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এসএসএফ কোনো সাবেক সরকারপ্রধানকে নিরাপত্তা দেয় না।’

তিনি লিখেন , ‘এ বিষয়টিকে অস্বাভাবিক বা নজিরবিহীন কোনো পদক্ষেপ হিসেবে দেখারও সুযোগ নেই।’

এ দাবির পক্ষে ২০০১ সালে দায়িত্ব ছাড়ার আগে তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের প্রশাসন থেকে জারি করা একই ধরনের একটি আদেশের কপি ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে জারি করা এক গেজেটে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন’ বা ভিভিআইপি ঘোষণা করা হয়।

গেজেটে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক) অনুযায়ী এ মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে তিনি এক বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের নিরাপত্তা পাবেন।

ওই আইনের ২(ক) ধারায় বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের পাশাপাশি সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ঘোষিত অন্য কোনো ব্যক্তিকেও ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!