× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০১:১০ পিএম

দুবাইয়ে আটকাপড়া বিমানের ২৭ ক্রুকে দেশে আনল ইউএস-বাংলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০১:১০ পিএম

দুবাইয়ে আটকাপড়া ক্রুদের দেশে আনল ইউএস-বাংলা। ছবি : সংগৃহীত

দুবাইয়ে আটকাপড়া ক্রুদের দেশে আনল ইউএস-বাংলা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে  ইউএস বাংলা এয়ারলাইনস।

বুধবার (৫ মার্চ) সংস্থাটির একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয়। একই ফ্লাইটে দুবাইয়ে আটকে পড়া আরও বাংলাদেশি যাত্রীও দেশে ফিরেছেন।

ইউএস বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ক্রুরা সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন। প্রায় পাঁচ দিন ধরে তারা অনিশ্চয়তার মধ্যে সেখানে অবস্থান করছিলেন।

পরিস্থিতি বিবেচনায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এর মধ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) একটি ফ্লাইট ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

অন্য বিশেষ ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ইউএস-বাংলা জানিয়েছে, বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হচ্ছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!