× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০১:৪৪ পিএম

রাজনৈতিক মামলা প্রত্যাহারে নতুন কমিটি, প্রজ্ঞাপন জারি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০১:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীকে।

রোববার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম পরিচালনার জন্য ‘রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণ-সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে।

এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

Link copied!