× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০১:৩৫ পিএম

‌‌‘সাইমুম রেজার ঘুষ কেলেঙ্কারিতে ট্রাইব্যুনালের বিচারকাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০১:৩৫ পিএম

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্ত প্রসিকিউটরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এসব কথা জানান।

সম্প্রতি অভিযোগ ওঠে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ দাবি করেছেন। এ-সংক্রান্ত তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গত দেড় বছরের কার্যক্রম নিয়ে একটি তদন্ত পরিচালনা করা হবে। ট্রাইব্যুনালের মামলার নথিতে কোনো ধরনের অসংগতি পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অদক্ষ বা দায়িত্ব পালনে ব্যর্থ প্রসিকিউটরদের কাছ থেকে মামলার দায়িত্ব প্রত্যাহার করা হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ মামলার নথিও চিফ প্রসিকিউটরের দপ্তরে নিয়ে আসা হয়েছে।

সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এ ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। এটি একেবারেই অপ্রত্যাশিত এবং দুঃখজনক ঘটনা।

রূপালী বাংলাদেশ

Link copied!