× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১২:৩৮ পিএম

রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১২:৩৮ পিএম

মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত

মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে। তাকে অনতিবিলম্বে বর্তমান দায়িত্ব ত্যাগ করে দেশে ফিরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যরা ভ্রমণ ব্যয় ও প্রাপ্য অন্যান্য ভাতা পাবেন।

ঢাকায় সদর দপ্তরে যোগদানের প্রজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে মুশফিকুল ফজল আনসারী সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সরকারি আদেশের কপি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মেক্সিকো ছাড়াও পর্তুগাল, পোল্যান্ড ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরও তিন রাষ্ট্রদূত: এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রূপালী বাংলাদেশ

Link copied!