ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমেদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:০৩ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হবে। একই দিনে নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার এবং তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরও জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয় নিয়ে আলোচনা করা হয়।