× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:০০ পিএম

এভারকেয়ারেই চিকিৎসা চলবে মির্জা আব্বাসের, আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:০০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় এজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার কথা থাকলেও আপাতত নেওয়া হচ্ছে না।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আপাতত তাকে দেশের বাইরে নেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষ থেকেও দেশে চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়ে আস্থা প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে গঠিত মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।

তিনি আরও বলেন, আজ মির্জা আব্বাসের চিকিৎসা নিয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠক করে তার বর্তমান অবস্থা পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখতে যান। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন।

ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!