× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:৫৯ পিএম

বন্ধ পাটকল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:৫৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, দেশের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাট বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি ও মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নির্মাণাধীন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, একসময় ‘সোনালী আঁশ’ হিসেবে পরিচিত পাট বাংলাদেশের আন্তর্জাতিক পরিচিতির অন্যতম মাধ্যম ছিল। তবে সময়ের ব্যবধানে এ খাত অনেকটা পিছিয়ে পড়েছে। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই খাতে নতুন নতুন পণ্যের বৈচিত্র্য আনতে কাজ করা হবে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের তৈরি দ্রব্যের ব্যবহার বাড়ানো জরুরি। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় প্লাস্টিক নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় প্লাস্টিকের ব্যবহার কমাতে আবারও জনসচেতনতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মানুষকে চট ও পাটজাত পণ্য ব্যবহারে উৎসাহিত করা হবে। ইতোমধ্যে সরকারি বিভিন্ন দপ্তরে পাটপণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!