× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৮:০৯ পিএম

হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও একজন গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৮:০৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশের ছাত্রনেতা ও শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। এই ঘটনায় ফিলিপ সাংমা নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এসটিএফ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) ভোরে ভারতের নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে এসটিএফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তকারীদের দাবি, গ্রেপ্তার ফিলিপ সাংমা একজন বাংলাদেশি নাগরিক এবং তিনি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে সীমান্ত পারাপারের দালালি করতেন। হাদি হত্যা মামলার মূল দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে সহায়তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় এর আগেও ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসটিএফ।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকার বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি ঢাকা-৮ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছিলেন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

হাদির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং ঘটনাটি নিয়ে দেশজুড়ে উত্তেজনা দেখা দেয়। তদন্তের অংশ হিসেবে সীমান্তপারের সংশ্লিষ্টতাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

রূপালী বাংলাদেশ

Link copied!