× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১২:০৯ পিএম

তেলের কোনো সংকট নেই, ভাড়াও বাড়বে না : সেতুমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১২:০৯ পিএম

শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোনো সংকট নেই। তাই কোনো ভাড়াও বাড়বে না।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত রাত থেকেই সব পাম্পে পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। কোনো সংকট নেই। তাই কোনো প্রকার দাম বাড়ানো হবে না।


 
শেখ রবিউল আলম বলেন, এবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। নির্ধারিত ভাড়া নেওয়া হবে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
 
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়াও নেওয়া হচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না।
 
তিনি আরও বলেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। অভিযোগ নির্দিষ্ট হলে গাড়ি ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!