ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া, একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাইয়া গ্রুপের সোশ্যাল ফেয়ার অর্গানাইজেশন ‘আলী আরা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ভাইয়া পরিবারের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর বনানীর নাবিল হাউজে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন ভাইয়া গ্রুপের পরিচালক মিজানুর রহমান রিপন, পরিচালক সুজাউল হাসান এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মাহফুজুল ইসলাম চৌধুরী।
ঈদ উপহার হিসেবে ছিল পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই, গুঁড়ো দুধ, নুডুলস, চকলেট ও বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী, যা কর্মীদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহায়তা করবে।
ভাইয়া গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের মহা ব্যবস্থাপক মাহফুজুল ইসলাম বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য— ভাইয়া গ্রুপের কর্মীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা এবং যাতে সবাই সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।

