× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:০৩ এএম

মধ্যপ্রাচ্যে অস্থিরতা, আজও বাতিল ২৬ ফ্লাইট 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:০৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশপথ বন্ধ রাখায় এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 

এর প্রভাবে আজ ১৯ মার্চ (বৃহস্পতিবার) একদিনেই ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি হওয়ায় গত ২০ দিনে ঢাকা থেকে সব মিলিয়ে ৬১৪টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন এয়ারলাইনস। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাতিল হওয়া ২৬টি ফ্লাইটের তালিকায় রয়েছে এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী ৬টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট রয়েছে। এছাড়া ফ্লাইদুবাইয়ের ৪টি এবং গালফ এয়ার ও এমিরেটস এয়ারলাইনসের ২টি করে ফ্লাইট।

বেবিচক আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি, ১৩ মার্চ ২৫ টি, ১৪ মার্চ ২৪ টি,  ১৫ মার্চ ২৩ টি,  ১৬ মার্চ ২৮ টি, ১৭ মার্চ ২৬ টি, ১৮ মার্চ ২৬ টি এবং ১৯ মার্চ (বৃহস্পতিবার) ২৬ টি ফ্লাইট বাতিল হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!