শনিবার (২১ মার্চ) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর-২০২৬। রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ থেকে শুরু করে বিভিন্ন মসজিদ ও খোলা ময়দানে মুসল্লিদের মিলনমেলা বসবে।
দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে :
সকাল ৭:০০টা
সকাল ৮:০০টা
সকাল ৯:০০টা
সকাল ১০:০০টা
সকাল ১০:৪৫ মিনিট
সংসদ ভবন ও ডিএনসিসির আয়োজন :
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত হবে প্রথমটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায়। সলিমুল্লাহ মুসলিম হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এবং সরকারি তিতুমীর কলেজ মাঠেও সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
বসুন্ধরা আবাসিক এলাকায় ১৭ জামাত :
বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ) থেকে শুরু করে বিভিন্ন ব্লকে মোট ১৭টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হয়ে সকাল ৯টা পর্যন্ত চলবে। বিভিন্ন মসজিদে সকাল ৬:৪৫ থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে জামাত অনুষ্ঠিত হবে।
মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ): সকাল ৬:৩০ মিনিট।
উম্মে কুলসুম জামে মসজিদ (সি ব্লক): সকাল ৬:৪৫ মিনিট (পৌনে ৭টা)।
এফ ব্লক জামে মসজিদ: সকাল ৭:০০ টা।
বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক): সকাল ৭:১৫ মিনিট (সোয়া ৭টা)।
বায়তুল আবরার জামে মসজিদ (এম ব্লক): সকাল ৭:৩০ মিনিট (সাড়ে ৭টা)।
এল ব্লক জামে মসজিদ: সকাল ৭:৩০ মিনিট (সাড়ে ৭টা)।
বায়তুর রহমান জামে মসজিদ (এল ব্লক): সকাল ৭:৩০ মিনিট (সাড়ে ৭টা)।
বাইতুল কারীম জামে মসজিদ (এল ব্লক): সকাল ৭:৪৫ মিনিট (পৌনে ৮টা)।
জান্নাতুল মাজিদ জামে মসজিদ (এল ব্লক): সকাল ৭:৪৫ মিনিট (পৌনে ৮টা)।
নূর এ মদিনা মসজিদ (এম ব্লক): সকাল ৭:৪৫ মিনিট (পৌনে ৮টা)।
মদিনাতুল উলুম (কে ব্লক): সকাল ৮:০০ টা।
আল আকসা জামে মসজিদ (আই ব্লক): সকাল ৮:০০ টা।
বাইতুস সালাম জামে মসজিদ (এল ব্লক): সকাল ৮:০০ টা।
এসবিজি করপোরেট জামে মসজিদ (আই ব্লক): সকাল ৮:১৫ মিনিট (সোয়া ৮টা)।
বায়তুস সোবহান জামে মসজিদ (আই ব্লক): সকাল ৮:১৫ মিনিট (সোয়া ৮টা)।
জে ব্লক জামে মসজিদ: সকাল ৮:৩০ মিনিট (সাড়ে ৮টা)।
ফকিহুল মিল্লাত জামে মসজিদ (এন ব্লক): সকাল ৯:০০ টা।
সময়ভিত্তিক গুরুত্বপূর্ণ জামাত
সকাল ৭টা:
লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, খানকা আবুলাইয়া সাত রওজা।
সকাল ৭:৩০টা:
ধূপখোলা ময়দান (গেন্ডারিয়া), ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদ।
সকাল ৮টা:
ফরিদাবাদ মাদরাসা জামে মসজিদ, লক্ষ্মীবাজার নূরাণী জামে মসজিদ, গেন্ডারিয়া মসজিদে বেলাল, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, মাণ্ডা বাইতুন নূর জামে মসজিদ, লালবাগ মুন্সী মিয়া জান জামে মসজিদসহ বিভিন্ন স্থানে।
সকাল ৮:৩০টা:
নারিন্দা মুশুরিখোলা দরবার জামে মসজিদ, জুরাইন বাইতুল জলিল জামে মসজিদ, দক্ষিণ মুগদা রসুলবাদ (দ্বিতীয় জামাত)।
দেশের বৃহত্তম দুই জামাত
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ১০টায় দেশের বৃহত্তম ঈদ জামাত (১৯৯তম) অনুষ্ঠিত হবে। মুসল্লিদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে।
দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে সকাল ৯টায় আরেকটি বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে, যেখানে কয়েক লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
বিভাগীয় শহরের প্রধান জামাত
চট্টগ্রাম: জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ, সকাল ৮টা
সিলেট: শাহী ঈদগাহ, সকাল ৮:৩০টা
খুলনা: সার্কিট হাউস ময়দান, সকাল ৮টা
রাজশাহী: কেন্দ্রীয় ঈদগাহ, সকাল ৮টা
রংপুর: কালেক্টরেট ঈদগাহ, সকাল ৮টা
বরিশাল: হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ, সকাল ৮টা (নারীদের জন্য আলাদা ব্যবস্থা)
নিরাপত্তা ও আবহাওয়া
ঈদ জামাতকে ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

