× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১১:১২ এএম

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের যে বার্তা দিল মার্কিন দূতাবাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১১:১২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভ্রমণকালীন ব্যয় এবং জরুরি চিকিৎসাজনিত খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা থাকতে হবে বলে শনিবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দূতাবাস।

বিবৃতিতে দূতাবাস জানায়, যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের নিশ্চিত করতে হবে যে সেখানে অবস্থানকালে কোনো প্রকার ভ্রমণ জটিলতা বা হঠাৎ চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে সেই খরচ বহন করার সামর্থ্য তাদের রয়েছে। 

ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসুন এবং এমন প্রমাণপত্র সঙ্গে রাখুন যা দেখায় যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আপনি সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা কম।

মনে রাখবেন, ভুয়া নথি উপস্থাপন করা প্রতারণার শামিল; এতে আপনি ভিসার জন্য অযোগ্য হয়ে পড়বেন এবং স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হতে পারেন।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে দেশটির অভিবাসন ও ভিসা নীতিতে যে আমূল পরিবর্তন ও কড়াকড়ি শুরু হয়েছে, এটি তারই অংশ। 

রূপালী বাংলাদেশ

Link copied!