× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৭:৪২ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’ নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগে সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (২৩ মার্চ) বিকেলে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালটিতে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারসহ বিভিন্ন গুরুতর অনিয়মের প্রমাণ পান তিনি। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেখানে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে বেশ কয়েকজন ভুক্তভোগী হাসপাতালে এসে জড়ো হন। ভুক্তভোগীদের অভিযোগ, চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হচ্ছেন তারা। এসব অভিযোগ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুরো হাসপাতালটি একটি অসাধু চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে জনস্বার্থে তাৎক্ষণিকভাবে হাসপাতালটি সিলগালা করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সেখানে চিকিৎসাধীন রোগীদের দ্রুত নিরাপদভাবে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশনাও দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বেসরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম প্রতিরোধে তদারকি আরও জোরদার করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!