মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে রাজধানীর রাজধানী তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় আনুষ্ঠানিকভাবে গান স্যালুট প্রদর্শন করা হয়।
সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান একযোগে ৩১ বার তোপধ্বনি ছোড়ে, যা শহীদদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় সম্মান ও শ্রদ্ধার প্রতীক হিসেবে পালন করা হয়।
এ সময় রেজিমেন্টের ৬টি গান থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়।


