ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৯:১৭ পিএম
সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি ভেন্টিলেশনে আছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

তার সবশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে শনিবার সকালে মেডিকেল বোর্ড জানাবে।

দিলারা হাফিজ অনেকদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়।

এদিকে একই হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাস সিসিইউতে চিকিৎসাধীন আছেন।
 
তিনি এখন অনেকটা সুস্থ আছেন। পরিবারের সদস্যরা আশা করছেন, চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হয়।