ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

১১ ডিসি প্রত্যাহার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০২:২১ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

দেশের ১১ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

প্রত্যাহার করা জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন : চুয়াডাঙ্গার মোহাম্মদ কামাল হোসেন, মাদারীপুরের জাহাঙ্গীর আলম, মেহেরপুরের ড. সৈয়দ এনামুল কবির, লালমনিরহাটের এইচ এম রকিব হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার শারমিন আক্তার জাহান, হবিগঞ্জের আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, চাঁদপুরের মো. নাজমুল ইসলাম সরকার, বান্দরবানের শামীম আরা রিনি, খুলনার আ.স.ম. জামশেদ খোন্দকার, নরসিংদীর মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং রাজশাহীর আফিয়া আখতার।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন দায়িত্বে পদায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।