× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১২:৫৮ পিএম

দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১২:৫৮ পিএম

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের কফিনে প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা।  ছবি : সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের কফিনে প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা। ছবি : সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়াও অংশ নেন সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মৃতের কফিনে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ শ্রদ্ধা জানান।

দিলারা হাফিজের ২য় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে।

গত শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ।

রূপালী বাংলাদেশ

Link copied!