× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৬:২৬ পিএম

‘মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান কাজ’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৬:২৬ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি- সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের এক নম্বর কাজ। দুর্ভাগ্যজনকভাবে আমরা পাঁচজন প্রবাসীকে হারিয়েছি, যার মধ্যে দুইজনের মরদেহ সফলভাবে দেশে আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রথম কথা হচ্ছে, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। জ্বালানি যাতে আমরা একাধিক সোর্স থেকে সরবরাহ করতে পারি, সে জন্য প্রধানমন্ত্রী এরইমধ্যে আমাদের সঙ্গে (জ্বালানি ও পররাষ্ট্র মন্ত্রণালয়) কয়েক দফা বসেছেন। আমরা মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির ব্যাপারে নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সফল হব।

তিনি, মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের এক নম্বর কাজ। দুর্ভাগ্যজনকভাবে আমরা পাঁচজন প্রবাসীকে হারিয়েছি, যার মধ্যে দুইজনের মরদেহ সফলভাবে দেশে আনা হয়েছে। এছাড়া ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। বিশ্বের যেখানেই বাংলাদেশিরা থাকুক, তারা নিরাপদে আছে কি না সেটাই আমাদের মূল লক্ষ্য।

শামা ওবায়েদ বলেন, তৈরি পোশাকের পাশাপাশি সরকার এখন ফার্মাসিউটিক্যালস এবং আইটি সেক্টরে জোর দিচ্ছে। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া ব্রাজিল, ফিলিপাইন, ভিয়েতনাম ও সিঙ্গাপুর বাংলাদেশের পণ্য ও জনশক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো বর্তমানে দেশীয় পণ্যের প্রদর্শনী এবং নতুন বাজার তৈরির কাজ করছে। ফরেন অফিস কনসাল্টেশনের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে এই বাণিজ্যিক যোগাযোগগুলো চালিয়ে যাওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!