× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:২৭ পিএম

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ আবারও ৬ দিনের রিমান্ডে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:২৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের মামলায় জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে পুনরায় ৬ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।

এর আগে একই মামলায় ২৬ মার্চ তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ওই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনের উপপরিদর্শক কফিল উদ্দিন দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী মোর্শেদ আলম শাহীন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার গভীর রাতে পল্লবী থানার ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বরের ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন দিক থেকে গুলি ছোড়া হলে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

পরবর্তীতে, ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!