ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিএমপিতে দুই উপ-পুলিশ কমিশনারের বদলি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৫:০২ পিএম
ছবি- সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলী বিপিএমকে গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।