× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:০৭ এএম

হঠাৎ সেন্টমার্টিনের আকাশে মিয়ানমারের রহসময় ড্রোন, বাড়ছে উদ্বেগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:০৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের আকাশে ড্রোন উড়তে দেখা যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়।

স্থানীয়দের ধারণা, ড্রোনগুলো সীমান্তবর্তী এলাকা পর্যবেক্ষণের উদ্দেশ্যে মিয়ানমারের দিক থেকে উড়ানো হয়ে থাকতে পারে। এ নিয়ে নানা আলোচনা চলছে দ্বীপজুড়ে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, রাতে জেটির পূর্ব দিকে আকাশে দুটি ড্রোন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে এবং সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশ হতে পারে। তিনি সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

দ্বীপের বাসিন্দা ও জেলে মোহাম্মদ আজিম জানান, ড্রোন দুটি দেখতে পেয়ে অনেক মানুষ জড়ো হন এবং পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বেড়েছে। এর মধ্যে আকাশে অজ্ঞাত ড্রোনের উপস্থিতি বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্ত নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

Link copied!