× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৫:০৪ পিএম

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস 

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৫:০৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (৭ এপ্রিল) দেশে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি পালন করেছে।

এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের মোবাইল অপারেটরগুলোর মাধ্যমে গ্রাহকদের কাছে সচেতনতামূলক বার্তা পাঠানো হচ্ছে। 

১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এবং এ দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। 

প্রতি বছর সংস্থাটি (WHO) এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। এ দিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় এ দিবসটি।

১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। 

ওই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!