জ্বালানি সাশ্রয় ও শিক্ষা খাতের উন্নয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আমদানিকৃত বৈদ্যুতিক বাসে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান এ ঘোষণা দেন।
এনবিআর কার্যালয়ে পরিবহন খাতের একাধিক সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট পরামর্শ সভায় তিনি বলেন, গণপরিবহনে জ্বালানি খরচ কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমাতে চায় সরকার। প্রথম ধাপ হিসেবে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, আসন্ন জাতীয় বাজেটের জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ইভি (বৈদ্যুতিক যানবাহন) খাতে বাজেটে অনেক পরিবর্তন আসবে, তবে এই উদ্যোগের জন্য আমরা অপেক্ষা করব না। খুব শিগগিরই শুল্ক অব্যাহতি দিতে এসআরও জারি করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন