× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ১২:৪৭ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ছুটির দিনেও তীব্র যানজট, দুর্ভোগে যাত্রী ও চালকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ১২:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৪ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছুটির দিনেও এই তীব্র যানজটের ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল থেকেই এই যানজট দেখা গিয়েছে। যা এখনো অব্যাহত আছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবহণ শ্রমিকরা জানান, শুক্রবার ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামমুখী লেনে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ছুটির দিনে দূরপাল্লার শত শত যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যান মহাসড়কে আটকে পড়ে আছে। এ কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চিটাগাংরোডের বাস কাউন্টারের ম্যানেজার বলেন, মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এখনও পুরোপুরি দায়িত্ব পালন করছেন না। এ কারণে যানজট সৃষ্টি হচ্ছে। শিমরাইল এলাকায় হাইওয়ে পুলিশের কোনো সদস্যকে যানজট নিরসনে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

কাঁচপুর হাইওয়ে পুলিশ জানান, শুক্রবার সকাল ৭টার দিকে লাঙ্গলবন্দ এলাকায় মহাসড়কে যানবাহন বিকল হয়ে যায়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে আমরা বিকল যানটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। দুপুরের মধ্যে যানজট স্বাভাবিক হয়ে যাবে।

আরবি/জেআই

Link copied!