× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:২৬ পিএম

সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ চান শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:২৬ পিএম

সংসদে শিক্ষামন্ত্রী। ছবি : সংগৃহীত

সংসদে শিক্ষামন্ত্রী। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের ভিজিটর গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন স্থায়ীভাবে বরাদ্দ চেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্প্রতি এ আসন বরাদ্দ চেয়ে স্পিকার বরাবর চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জাতীয় সংসদ জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন এবং রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা অত্যন্ত জরুরি। পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সংসদের কার্যক্রম প্রত্যক্ষভাবে অবলোকনের সুযোগ তাদের দেশপ্রেম এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার ক্ষেত্রে একটি চমৎকার শিখন অভিজ্ঞতা হতে পারে।’

শিক্ষামন্ত্রী চিঠিতে বলেন, ‘বর্তমানে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে মোট ৪৪৮টি আসন রয়েছে। এর মধ্যে ৫০টি আসন অনূর্ধ্ব ১২ বছর বয়সি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। বাকি ৩৯৮টি আসনের মধ্যে ১০০টি আসন শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হলে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে শিক্ষা সফরের মতো করে সংসদের কার্যক্রমের সাথে পরিচিতি করানো যাবে। এর ফলে শিক্ষার্থীরা আমাদের দেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতান্ত্রিক চর্চা ও মূল্যবোধ সম্পর্কে সম্যক ধারণা পাবে। রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের চর্চা সম্পর্কে নতুন প্রজন্মকে বাস্তব জ্ঞান প্রদানের লক্ষ্যে মোট ১৫০টি দর্শনার্থী আসন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য স্থায়ীভাবে সংরক্ষিত রাখা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি।’

চিঠিতে আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনা করে এবং সংসদীয় গণতন্ত্রকে আরও জনমুখী ও শিক্ষার্থীবান্ধব করতে এই যুগোপযোগী প্রস্তাবটি সদয় বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়।

Link copied!