ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বাসভঙ্গের অভিযোগ, বিরোধী দলের ফের ওয়াকআউট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৮:৩৯ পিএম
বিরোধী দলের ওয়াকআউট। ছবি : সংগৃহীত

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল আজ সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। ওয়াকআউটের আগে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেন বিরোধীদলীয় নেতা।

ওয়াকআউটের সময় শফিকুর রহমান বলেন, আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলাম।

এর আগে তিনি বিরোধীদলীয় নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন।

বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ সংশোধিত আকারে পাশের প্রেক্ষাপটে উভয় পক্ষের দীর্ঘ বিতর্কের জের ধরে এ ওয়াকআউটের ঘটনা ঘটেছে।

সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাশ করায় এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। বিলটি পাশের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। তার ঘোষণার পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

এ নিয়ে চলতি অধিবেশনে চারবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটল। এর আগে গতকাল ‘গণবিরোধী’ বিল পাশের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াক আউট করেছিল বিরোধী দল।